বুধবার , ৫ অক্টোবর ২০২২ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পঞ্চম বিজ্ঞানী হিসেবে দ্বিতীয়বার নোবেল পেলেন ব্যারি শার্পলেস

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৫, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ

এ বছর রসায়নে যৌথভাবে নোবেল জিতেছেন ক্যারোলিন আর. বেরতোজি, মর্টেন মেলডাল ও কে. ব্যারি শার্পলেস। বুধবার (৫ অক্টোবর) বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি ফর কেমেস্ট্রি। নোবেল কমিটি জানিয়েছে, `ক্লিক কেমেস্ট্রি’ ও ‘বায়ো-অর্থোজোন্যাল কেমেস্ট্রি’র উন্নয়নে অবদান রাখায় ক্যারোলিন আর. বেরতোজি, মর্টেন মেলডাল ও কে. ব্যারি শার্পলেসকে এ বছর রসায়নে নোবেল দেয়া হয়েছে।

পঞ্চম বিজ্ঞানী হিসেবে দ্বিতীয়বার নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ৮১ বছর বয়সী কে. ব্যারি শার্পলেস। এর আগে ২০০১ সালে রসায়নে নোবেল পেয়েছিলেন তিনি।

এর আগে মাত্র চারজন ব্যক্তি দুবার নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তারা হলেন: মারি ক্যুরি, লিনাস পাউলিং, জন বারডিন ও ফ্রেডরিক স্যাঙ্গার।

জানা যায়,  চলতি বছরের নোবেল পুরস্কারটি দেয়া হয়েছে কঠিন একটি রাসায়নিক প্রক্রিয়াকে সহজ করার জন্য। ব্যারি শার্পলেস এবং মর্টেন মেলডাল যৌথভাবে কার্যকরী ‘ক্লিক কেমেস্ট্রির’ ভিত্তি স্থাপন করেছেন। যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো খুব দ্রুত এবং কার্যকরভাবে সংযুক্ত হয়। অপরদিকে ক্যারোলিন বেরতোজি জীবিত কোষে ক্লিক কেমেস্ট্রির ব্যবহার শুরু করে একে এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন।

রসায়নে নোবেল পুরস্কার চালুর পর থেকে এখন চলতি বছর পর্যন্ত ১১৪ বার পুরস্কারটি দেয়া হয়েছে। এখন পর্যন্ত রসায়নে নোবেল পেয়েছেন ১৯১ জন।

এবারের রসায়ন পুরস্কার বিজয়ীর মধ্যে একজন নারী থাকতে পারে এমনটা আগেই ইঙ্গিত দিয়েছিল নোবেল কমিটি ফর কেমেস্ট্রি। বুধবারের ঘোষণার মধ্যদিয়ে সেই ইঙ্গিতই সত্য হলো। এর ফলে মেরি কুরি, জুলিয়া কুরি, ডরোথি হজকিন, আডা যোনাথ, ইমানুয়েলা কার্পেন্টিয়ার ও জেনিফার দৌদনাদের তালিকায় যোগ হলো ক্যারোলিন আর. বেরতোজির নাম।

চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা চলছে। গত সপ্তাহে (৩ অক্টোবর) চিকিৎসায় নোবেলের মধ্যদিয়ে ঘোষণা শুরু হয়। চিকিৎসা শাস্ত্রে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবো। বিলুপ্তপ্রায় হোমিনিডস এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য সোমবার সভান্তে পাবোকে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার দেয়া হয়।

রসায়নে নোবেল ঘোষণার পর ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞানের নোবেল। এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে বিজয়ীদের নাম ঘোষণা করে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি। পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী তিন বিজ্ঞানী হলেন: ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার।

পদার্থবিদ্যার নোবেল কমিটি জানিয়েছে, কোয়ান্টাম প্রযুক্তির একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করায় অ্যালাইন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার ও অ্যান্টন জেলিঙ্গারকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

রসায়নের নোবেল দিয়ে এখন পর্যন্ত তিনটি পুরস্কার ঘোষণা করা হলো। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ঘোষণা হবে সাহিত্যে নোবেল। এর পরদিন (৭ অক্টোবর) ঘোষণা করা হবে নোবেল শান্তি পুরস্কার।

আগামী ১৯ অক্টোবর অর্থনীতির নোবেল ঘোষণার মধ্যদিয়ে শেষ হবে এ বছরের ঘোষণাপর্ব। এরপর আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেয়া হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাসিকের ২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত

কারারক্ষী মনিরুলের কর্মকাণ্ডে অস্বস্তিতে রাজশাহী কারা কর্তৃপক্ষ

আরটিজেএ নির্বাচনে ১৫ প্রার্থীরই মনোনয়ন বৈধ

রামেক হাসপাতাল ৩ হাজার শয্যায় উন্নীত ও রাজশাহীতে ইপিজেড স্থাপনের প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

রাজশাহীর দুর্গম চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ৭০০ রোগী পেলেন চিকিৎসাসেবা

ট্রাম্পকে ৮ লাখ ২১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডন হাইকোর্ট

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ মোট গ্রেপ্তার ১৮

রাজশাহীতে ডেভিল হান্টের ২ জনসহ গ্রেপ্তার ১২

বাগমারা এমপির বিরুদ্ধে মনোনয়ন পাইয়ের দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটক ৫