Monday , 2 February 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে: আলী রীয়াজ

প্রতিবেদক
sonynews
February 2, 2026 1:39 pm

রাজশাহী প্রতিনিধি: দেশের গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ বড় কারণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন দলীয় প্রভাবের বাইরে থাকতে পারেনি, যার ফলে সাধারণ মানুষের ভোটাধিকার ও কর্মসংস্থানের সুযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার-বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আলী রীয়াজ।

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আলী রিয়াজ আরও বলেন, দেশের বিচার ব্যবস্থা স্বচ্ছ করা, ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করা এবং ভবিষ্যতে নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার কোনো বিকল্প নেই।

নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগের দলীয় কর্মীদের দিয়ে গঠন করা হতো জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ।

তিনি বলেন, সরকারি কর্ম কমিশনও (পিএসসি) দলীয় প্রভাবমুক্ত ছিল না। ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) কর্মীদের উদ্দেশে বলা হতো—তোমরা শুধু পরীক্ষায় বসো, চাকরির ব্যবস্থা আমরা করে দেবো। এটি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রতারণা।

জুলাই সনদ শুধু একটি সংবিধান নয়; এটি ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ও গণতান্ত্রিক ব্যবস্থার রূপরেখা। এই সনদের মাধ্যমে দেশে জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা এবং সবার জন্য সমান ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

আলী রীয়াজ বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এজন্য তিনি সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন। তার দাবি, নির্বাচন ব্যবস্থাকে দলীয় স্বার্থে ব্যবহার করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিলেও শেখ হাসিনা তা প্রত্যাখ্যান করেন। সেসময় তিনি কমিশনকে উদ্দেশ করে বলেন, দেশের মানুষ কেন ভোট দেবে? আমি যা বলবো তাই করো। এর মাধ্যমেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দেশের সাধারণ মানুষ সব ক্ষেত্রে বঞ্চিত হয়েছে এবং বারবার প্রতারিত হয়েছে জানিয়ে আলী রীয়াজ বলেন, এখন সময় এসেছে পুরোনো ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলার। এই ঐতিহাসিক সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হয়তো সবাই এসব ঐতিহাসিক প্রেক্ষাপট জানেন না। তবে আমি আশা করি, আপনারা বুঝবেন—এই বিষয়গুলো বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএনপিতে হচ্ছেন তিন মহাসচিব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত 

Royal Enfield Classic 350 And The Classic 500 Launched.

৫ ফেব্রুয়ারির জনসভা সফল করতে রাজশাহীতে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন, প্রস্তুতি প্রায় সম্পন্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে চালু হলো ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’

সাংবাদিকতা পেশাকে বেছে নিতে চান পরীমনি

সন্তান ধারণে যে অভিনব পদ্ধতি গ্রহণ করছে পুতিন প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজশাহীতে টায়ার জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতার শরীরে দাউ দাউ করে আগুন

ইডেনের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বললেন ‘আমাদের ওপর অনেক চাপ’