সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণভোট অপরিহার্য: আলী রিয়াজ

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১২, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার কাঠামো কী হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে—এ ধরনের মৌলিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটের মাধ্যমেই নেওয়া প্রয়োজন। এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে। নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া।

আজ সোমবার বিকেলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরি অডিটোরিয়ামে রাজশাহী বিভাগের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সুধীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্নমত থাকলেও গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত। তিনি বলেন, “গণভোট নিয়ে কোনো রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত নেই। এটি জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ।”

অতীতের নির্বাচনগুলোর অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণ এখন ভোট দিতে আগ্রহী হলেও বারবার সেই পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। গণতান্ত্রিক পরিবেশের পূর্ণ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে মতামত দেয়, তাহলে ভবিষ্যৎ সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

মাদরাসার অধ্যক্ষকে অপহরণের অভিযোগে পুঠিয়ায় সাতজনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার।

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেফতার

রাজশাহী নগরীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেফতার

রাজশাহীতে খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

দুই মাস পর রাজশাহীর আলোচিত দস্যুতা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

শেখ হাসিনা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে দাফন করেছেন

বরেন্দ্র অঞ্চলে স্মার্ট কৃষি প্রযুক্তির সাফল্য: নেদারল্যান্ডের ‘ভ্যালেন্সিয়া’ আলু চাষে কৃষকদের বিপ্লব

রাজশাহীতে শারীরিক অক্ষমতায় স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী গ্রেফতার