• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দুদকের

প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৬:২৯

রাজশাহীতে এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দুদকের

অনলাইন ডেস্ক: প্রাইভেট গাড়ির ডালায় বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মো. ছাবিউল ইসলামের সঙ্গে সহায়তাকারী আসামি করা হয়েছে বাপ্পি কুমার দাস ও তাঁর ছেলে বিন্তু কুমার দাসকে।

দুদক ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৪ মার্চ নাটোরের সিংড়া উপজেলায় মো. ছাবিউল ইসলামের ভাড়া করা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। এতে কোনো বৈধ কাগজপত্র বা সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে বিষয়টি দুদকের নজরে আসে। অনুসন্ধানে দেখা যায়, উদ্ধার করা অর্থটি দায়িত্বকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে অর্জিত।

মামলায় উল্লেখ করা হয়েছে, মো. ছাবিউল ইসলাম জ্ঞাতসারে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ঢাকা মেট্রো-ঘ ১২-৮৭৯৭ নম্বর প্রাইভেট কারে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করছিলেন। এই কাজে সহায়তা করেছেন বাপ্পি কুমার দাস ও বিন্তু কুমার দাস। দুদক মামলা করেছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায়।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি কর্মকর্তা বা উচ্চপদস্থ যেই হোক না কেন, দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮