বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আরইউজের দোয়া মাহফিল

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৩, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর অলোকার মোড়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাষ্ট্রি মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল। বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাবেক সহসভাপতি আবদুস সবুর, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিব্বুল আরেফিন, দৈনিক মানব জমিনের রাজশাহী প্রতিনিধি ডালিম হোসেন শান্ত, আরইউজের সিনিয়র সদস্য আহাদ আলী, জিয়াউল কবির স্বপন প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক আমানুল্লাহ আমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাষ্ট্রি মসজিদের ইমাম আতিকুর রহমান। এতে রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, দেশে যখনই সংকট সৃষ্টি হয়েছে তখনই আস্হা ও ঐক্যের প্রতীক হিসেবে সামনে এসে আবির্ভূত হয়েছেন বেগম খালেদা জিয়া। শত জুলুম ও নির্যাতন সত্বেও তিনি পিছু হটেননি। তাই আগামীতেও দেশকে জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে বেগম খালেদা জিয়ার মত দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন।
বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ তায়া’লার কাছে দোয়া চেয়ে সাংবাদিক নেতারা বলেন, দেশের মানুষকে উনি এতটা ভালোবাসেন যে বিগত স্বৈরাচার সরকারের আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে অবিচল ছিলেন। তারা আরো বলেন, বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ এবং দেশের ক্রান্তিকালে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ভূমিকার কারণেই তাঁর জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
গরবা অনুষ্ঠানে মুসলিম ব্যক্তিকে বেধড়ক মার বজরং দলের

গরবা অনুষ্ঠানে মুসলিম ব্যক্তিকে বেধড়ক মার বজরং দলের

বাগমারায় পতিত জমিতে পুকুর খননে বাধা স্বার্থান্বেষী মহলের

দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রেনে কাটা লাশ গ্রহণ করেননি পিতা, দাফন করলেন সহপাঠীরা!

দখল-দূষণ মুক্ত রাখতে কাগজের নৌকা ভাসিয়ে শিশুদের নদী দিবস পালন

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ মতিহার জামায়াতের

রাজশাহী নগরীতে ২ টি ওয়ান শুটারগান ও গান পাউডারসহ গ্রেফতার ১

নগরীতে অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারী সহ আটক ৬

প্রাক্তন ফুটবল রেফারী আঞ্জুর মৃত্যুতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার শোক প্রকাশ

আরএমপি’র অভিযানে গ্রেফতার ১৭: মাদকদ্রব্য উদ্ধার