বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকের নবাগত প্রশাসকের সাথে কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২০, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয় সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রশাসক মহোদয়কে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ ফুলেল শুভেচ্ছা জানান। এরপর কর্মকর্তাদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনে সার্বিক কার্যক্রম নিয়ে প্রেজেন্ট্রেশন উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয় ১৮ নভেম্বর ২০২৫ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, রাজশাহী সিটি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যতম একটি সুন্দর শহর। এই সিটি কর্পোরেশন অনেক কিছুতেই পাইওনিয়র। আপনাদের সকলের পরিশ্রম ও আন্তরিকতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। রাজশাহী সিটি আজকে যেখানে আছে, আগামীকাল যেন তার চেয়ে এগিয়ে থাকে। আগামীর ভালোর জন্যই তো আমরা কাজ করছি।

সভায় তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন জনসেবামূলক প্রতিষ্ঠান। জনগণের সন্তুষ্টির জন্যই যথাযথভাবে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের অনেক অর্জন রয়েছে। এই অর্জন ধরে রেখে রাজশাহী সিটিকে পৃথিবীর অন্যতম একটি সিটিতে পরিণত করতে যথাযথভাবে কাজ করে যেতে হবে।

সভায় রাসিক প্রশাসক মহোদয় রাজশাহী সিটির চলমান অবকাঠামোগত উন্নয়ন কাজ, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, ছায়াযুক্ত বৃক্ষরোপণ, পরিবেশ উন্নয়নসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (্উন্নয়ন ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার। অনুষ্ঠানে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদসহ সিটি কর্পোরেশনের শাখা প্রধানগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

‘Scooby Doo Pa Pa’ Viral Dance Hit Surges 43-11 on Hot Latin Songs

নগরীতে আল খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজশাহীর সড়কে ‘সবুজ ফাঁদ’! শুকনো পাতার আঘাতে রিকশা উল্টে নারী আহত, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

তানোরে কোল্ড স্টোরেজে ডাকাতি: নিরাপত্তাকর্মীদের বেঁধে চার লাখ টাকা লুট

যমজ সন্তানের মা হয়েছেন নয়নতারা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ

রাজশাহীর ৬ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

রাজশাহীতে সাবেক মন্ত্রী কবির হোসেন স্মৃতি দ্বৈত ব্যাডমিন্ট টুর্নামেণ্ট উদ্বোধন