বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে জজের বাসায় ঢেকে স্কুলপড়ুয়া ছেলেকে হত্যা, জজের স্ত্রী গুরুতর আহত

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৩, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এসময় জজের স্ত্রী তাসমিন নাহারও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাওসিফ রহমান সুমন নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে নগরীর তেরখাদিয়া ডাবতলায় বিচারকের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই রাজশাহী আদালতপাড়ার বিচারক, আইনজীবী, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সফিয়ান, বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার শাফিন মাহমুদ ও উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

ঘটনার সাথে জড়িত একজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

রাজশাহী মহানগর দায়রা জজ হিসাবে যোগদানের আগে আব্দুর রহমান রাজশাহী শ্রম আদালতের বিচারক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলায়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর

নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ রাজশাহী কলেজে ভয়ংকর রূপে’ ফেরার হুমকি

বিখ্যাত সুফি মাওলানা রুমির ৭৪৯তম মৃত্যুবার্ষিকীতে কোনিয়ায় নানা আয়োজন

বিখ্যাত সুফি মাওলানা রুমির ৭৪৯তম মৃত্যুবার্ষিকীতে কোনিয়ায় নানা আয়োজন

গোদাগাড়ীতে ফুটবলের ভেতর মিলল ২ কোটি টাকার হেরোইন

রাজশাহীর তানোরে বিদেশী পিস্তল ও বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

গোদাগাড়ীতে ৪৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার-২

সাভারে ছাত্র হত্যা মামলার আসামি এখন রাজাপুরের ইউএনও

রুয়েট ক্যাম্পাসে চাকরির হাতছানি: তরুণ প্রকৌশলীদের নিয়ে জমজমাট ক্যারিয়ার ফেয়ার

টিসিবির পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পেটালেন কাউন্সিলর