সোমবার , ২০ অক্টোবর ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে জাতীয় স্বার্থে সোচ্চার শিক্ষার্থীরা, তিস্তা নিয়ে মশাল মিছিল

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২০, ২০২৫ ২:২২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টনের দাবি, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং উত্তরাঞ্চলের মানুষের প্রতি বৈষম্যের অবসানের প্রত্যাশায় এক শান্তিপূর্ণ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) রাত  ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে রুয়েটের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী ও জেলা সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল শেষে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রংপুর জেলার প্রতিনিধি আরাফ মাসুদ দীপ্র। তিনি বলেন, “তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টন শুধু উত্তরাঞ্চলের নয়, বরং সমগ্র বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ দেশের মানুষের মধ্যে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার নতুন উদ্যম সৃষ্টি করবে।”

শিক্ষার্থীরা জানান, রুয়েটের শিক্ষার্থীরা শুধু ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় নয়, বরং দেশের প্রশ্নেও সবসময় সজাগ ও সোচ্চার। যেকোনো নৈরাজ্য, বৈষম্য বা আগ্রাসনের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে অবস্থান নেয়। বাংলাদেশের সার্বভৌম স্বার্থে তারা একচুল পরিমাণ ছাড় দিতে রাজি নয় এবং তাদের কাছে দেশের চেয়ে বড় কোনো স্বার্থ নেই।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন রংপুর জেলার সানাউল্লাহ আল গালিব, ময়মনসিংহ জেলার আরেফিন আহমেদ আজমি, জয়পুরহাট জেলার ইয়াসির রাহাত কাব্যসহ বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থী।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে দুইটি শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে মোটর সাইকেলে ফেনসিডিল পাচার, গ্রেফতার-২

রাজশাহীতে মোটর সাইকেলে ফেনসিডিল পাচার, গ্রেফতার-২

রাসিক ১৯ নং ওয়ার্ডের ফলাফল: আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন তৌহিদুল হক সুমন

দোকান দখলের চেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

সিটি প্রশাসকদের রাষ্ট্রীয় মর্যাদা নির্ধারণে প্রজ্ঞাপন ‎

রাজশাহীতে সভাপতি কালামের মুক্তির দাবি, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরসহ নানা অভিযোগ, অপসারণ দাবি

শেখ হাসিনাকে আউয়াল বলেন, সমস্যা নেই আমি আপনাকে বিজয়ী ঘোষণা করে দেব!

রাজশাহীতে ছিনতাইকারির কবলে মোবাইল ব্যবসায়ী, ছুকিাঘাতে ১৪১টি সেলাই

রাজশাহীতে ছিনতাইকারির কবলে মোবাইল ব্যবসায়ী, ছুকিাঘাতে ১৪১টি সেলাই

রাজশাহী নগরীতে সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ৪

রাজশাহী নগরীতে সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ৪