• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

জবি শিক্ষার্থী হত্যা: প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করেছে পুলিশ

প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৫:৩৬

জবি শিক্ষার্থী হত্যা: প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করেছে পুলিশ

অনলাইন ডেস্ক: পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদ হত্যাকাণ্ডে জড়িত দুজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিল্ডিংয়ের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা সম্ভব হবে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বিকাল ৪টা ৩৯ মিনিটে বংশালের নূরবক্স রোডের মাথা এলাকায় কালো টি-শার্ট ও কালো ব্যাগপিঠে দুই যুবক দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন। পুলিশের ধারণা, তারা হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

এর আগে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনি তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে লাশ পড়ে থাকতে দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮