সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্রাকভর্তি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল : রাজশাহী জেলার পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় র‍্যাব-৫ এর একটি অভিযানে ট্রাকভর্তি ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালিত হয় ২৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ কাশেম আলী (৩২), পিতা মোঃ আবুল হোসেন, সাং-ধাতমা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী এবং মোঃ জয় হোসেন (৩০), পিতা মোঃ আফজাল, সাং-শ্রীরামপুর, থানা-রাজপাড়া, রাজশাহী মহানগর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডাবল কেবিন ট্রাকও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নাটোর থেকে আসা একটি ট্রাকে করে মাদক ব্যবসায়ীরা পুঠিয়া এলাকায় অবস্থান করছে। এরপর র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অভিযানে নামে। অভিযানে ড্রাইভারের সিটের পিছনের কেবিনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত দুইজনই আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্রথম নারী জেলা প্রশাসক আফিয়া আখতারের যোগদান

৬ দফায় কত বাড়ল স্বর্ণের দাম?

তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পাবে, রাসিক

রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

নগরীতে গাঁজাসহ সাতজন মাদকসেবি আটক

তানোরে কোল্ড স্টোরেজে ডাকাতি: নিরাপত্তাকর্মীদের বেঁধে চার লাখ টাকা লুট

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২১৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার, আটক ২

আবারও ব্যাংকের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে

রুয়েটের বৃক্ষরোপণ কর্মসূচিতে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

আ.লীগের বিরুদ্ধে ছাত্রশিবিরের রাজশাহীতে গণমিছিল, বিচারের দাবি