মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিশ্বে সংখ্যালঘুদের জন্য বাংলাদেশের মতো সহযোগিতা আর কোথাও নেই: র‌্যাব অধিনায়ক”

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি সহযোগিতার মনোভাব নেই বলে মন্তব্য করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের ধর্মসভায় পূজামণ্ডপ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

র‌্যাব অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে সকল ধর্মের মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারেন। বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি এত বেশি সহায়তা এবং সহযোগিতার মনোভাব আছে বলে আমি মনে করি না। গতবার মাদ্রাসার ছাত্ররাও মণ্ডপ পাহারা দিয়েছে। এর তো তুলনা হয় না।’

র‌্যাব-৫ এর আওতাধীন পাঁচ জেলায় দুই হাজারেরও অধিক পূজামণ্ডপ রয়েছে। সবগুলো মণ্ডপের সভাপতি-সম্পাদকের সঙ্গে র‌্যাবের যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ ষষ্ঠী পূজার আগে এখন প্রতিমা নির্মাণের জায়গাগুলোতে গোয়েন্দা নজরদারি রয়েছে। পাঁচটি জেলার প্রতিটি মণ্ডপের সভাপতি-সম্পাদকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। টহল টিম যাচ্ছে।’

দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের হুমকি নেই জানিয়ে র‌্যাব অধিনায়ক বলেন, ‘ষষ্ঠী পূজা থেকে মণ্ডপ এবং রাস্তাগুলোতে বিশেষ নজরদারি থাকবে। শুধু র‌্যাবই নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সভা করা হয়েছে। এ বছরও অনেক ভাল পরিকল্পনা করা হয়েছে। হুমকি পর্যবেক্ষণ করেছি। বিশেষ কোনো হুমকি নেই। তারপরও আমরা নিরাপত্তাব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করি।’

তিনি বলেন, ‘দুর্গাপূজার উৎসব কিন্তু শুরু হয় রাজশাহীর তাহেরপুরে। তাই রাজশাহীর দুর্গাপূজায় বিশেষ তাৎপর্য থাকে। এখানে আরও উৎসবমুখর পরিবেশে পূজা পালিত হয়। আমরা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করব। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক অশোক কুমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্যকুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

‘পাঠান’ লুকে শার্টলেস শাহরুখ

রাজশাহীতে ডাকাতের সর্দারসহ ১০ জন গ্রেফতার

পাহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ অভিহিত করে পাল্টা হুঁশিয়ারি পাক মন্ত্রীর

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়

রাজধানীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির ৮৮ শতাংশই পলাতক

লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলের হামলায় নিহত আরও ৩০

রাজশাহীতে যৌথ অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাসিক মেয়রের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বে সংখ্যালঘুদের জন্য বাংলাদেশের মতো সহযোগিতা আর কোথাও নেই: র‌্যাব অধিনায়ক”