বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর সবচেয়ে প্রবীণ সংবাদপত্র ব্যবসায়ী হেকমতউল্লাহ আর নেই

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৮, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিশিষ্ট সংবাদপত্র ব্যবসায়ী ও সংবাদপত্র এজেন্ট রেলওয়ে বুক স্টলের মালিক মোঃ হেকমত উল্লাহ আর নেই। ১০৭ বছর বয়সে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হেকমত উল্লাহ বার্ধক্যজনিত নানা অসুখেই ভুগছিলেন। তিনি স্ত্রী, সাত মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৫৭ বছর ধরে তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে রেলওয়ে বুক স্টল নামে সংবাদপত্র এজেন্সি পরিচালনা করছিলেন।

হেকমত উল্লাহর ছেলে মোঃ শহীদুল্লাহ সাঈদ জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হলে তার পিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর পিতার মরদেহ দুপুরে হাসপাতাল থেকে নগরীর মীরের চক এলাকার বাড়িতে নেওয়া হয়েছে। আজ এশার নামাজের পর টিকাপাড়া গোরস্থানে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
আদতে এসপি, পরেন ডিআইজির র‍্যাংক ব্যাজ

আদতে এসপি, পরেন ডিআইজির র‍্যাংক ব্যাজ

রাজশাহীতে নাশতা মামলায় আ.লীগ কর্মীসহ গ্রেফতার ১৫

তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি

ইউরেনিয়াম ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ন্যায্যতা দিয়েছে এই হামলা: ইরান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রাজশাহীর মাহমুদা হাবীবা

রাজশাহী নগরীতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে চলছে পুকুর ভরাট

রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

রাজশাহীতে দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, স্থানীয়দের হাতে ধোলাই”

রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন