বুধবার , ২১ মে ২০২৫ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সিটি হাটমুখী ভারতীয় গরু জব্দ, বিজিবির দাবি চোরাচালান

প্রতিবেদক
sonynews
মে ২১, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে চোরাচালানবিরোধী অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ২২টি গরু এবং ২টি নসিমন গাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কর্তৃক পরিচালিত এই অভিযানে সীমান্ত পিলার ৬০/৫-এস থেকে প্রায় ৬.৫ কিলোমিটার ভেতরে রাজপাড়া থানার দুমরীর মোড় এলাকায় এসব গরু আটক করা হয়।

(২১ মে) বুধবার বিকেলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারীরা বিজিবির নজর এড়িয়ে ভারতীয় গরুগুলো রাজশাহী সিটি হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। তবে বিজিবির নিয়মিত টহল দলের অভিযানে এসব গরু এবং পরিবহন কাজে ব্যবহৃত নসিমন দুটি জব্দ করা হয় এবং পরে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় পরবর্তীতে রাজশাহীর সিটি হাটের ইজারাদার, কিছু গরু ব্যবসায়ী ও সন্দেহভাজন চোরাকারবারীরা বিজিবির শালবাগানস্থ মেইন গেটে উপস্থিত হয়ে গরুগুলো দেশীয় দাবি করে হস্তান্তরের দাবি জানায় এবং কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের শান্তভাবে এলাকা ত্যাগের অনুরোধ জানালেও তারা সেখানে অবস্থান করে।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সিটি হাটের ইজারাদাররা বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং ভারতীয় গরুর অনুপ্রবেশ বন্ধে সহযোগিতার আশ্বাস দেন।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষায় তাদের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী, সবাই সুস্থ

মেয়াদোত্তীর্ণ অনুমতি দেখিয়ে অবৈধ বালু উত্তোলন: লালপুরে সংঘাত চরমে

কাছের মানুষ অসুস্থ, হাসপাতালেই কাজের মিটিং সারলেন পরীমণি

রাজশাহীতে চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, হাত বোমা উদ্ধার

মধ্যপ্রাচ্যে ঈদ শনিবার, বলছে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র

রাজশাহী রেলওয়ের ডিপো থেকে তেল পাচার, ২৫০ লিটার ডিজেল জব্দ

ঘুসের ভিডিও চাপা দিতে সাংবাদিককে ২৯ হাজারের প্রস্তাব: ইসি কর্মকর্তা চাকরিচ্যুত

রাজশাহীর দূর্গাপুরে বিজয় দিবসেও পরিত্যক্ত শহীদ মিনার

রাজশাহী নগরীতে সাইকেলসহ চার ছিনতাইকারী গ্রেফতার 

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ