শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ওয়াকফ বিল পাশ হওয়ায় নিরাপত্তাহীন হয়ে পড়বে ভারতের মুসলমানরা

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৫, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পাশের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।বিজেপি সরকারের এই মুসলিমবিদ্বেষী তৎপরতায় দেশটির মুসলমান জনগোষ্ঠী আরও ক্ষমতাহীন ও নিরাপত্তাহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেছে দলটি।

শনিবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে একথা বলেন।

এতে বলা হয়, ভারতের লোকসভার ওয়াকফ বিল ভারতের সংবিধানবিরোধী ও ফেডারেল কাঠামোর পরিপন্থি। ভারতের মুসলমানদেরকে আরও নিঃস করতেই লোকসভায় ওয়াকফ বিল পাশ করানো হয়েছে।

বিবৃতিতে সাইফুল হক বলেন, ভারতের মুসলমান জনগোষ্ঠীকে আরও ক্ষমতাহীন ও বিপদগ্রস্ত করতেই যে লোকসভায় এই বিল পাশ করানো হয়েছে- তা স্পষ্ট। ভারতের বিরোধী দলগুলো ও মুসলমান জনগোষ্ঠীর প্রবল বিরোধিতার মুখে পাশ হওয়া এই বিলের মাধ্যমে জমি-জিরাত সংক্রান্ত মুসলমানদের শত শত বছর ধরে চলে আসা স্থাবর সম্পত্তির ওপর গুরুতর আঘাত।

তিনি বলেন, এই বিল একদিকে ভারতের সংবিধানবিরোধী, আর অন্যদিকে মুসলমান জনগোষ্ঠীর ধর্মাচারণের পরিপন্থি। এই বিল ভারতের ফেডারেল কাঠামোর ওপরও বড় আঘাত।এই বিলের মধ্যদিয়ে রাজ্যের অধিকার খর্ব করা হলো।এই বিলের মাধ্যমে ওয়াকফ বোর্ডে অমুসলিমরাও সদস্য হতে পারবেন, এমনকি তারা বোর্ডের প্রধান নির্বাহীও হতে পারবেন। এই বিলের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি ব্যবহারের ভিত্তিতে স্বত্তাধিকারী হওয়ার বিধানও বাস্তবে বাতিল হয়ে যাবে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ওয়াকফ বিল হচ্ছে বিজেপি ও নরেন্দ্র মোদির সরকার কর্তৃক ভারতের মুসলমানদেরকে নিঃস করার আগ্রাসী তৎপরতার অংশ।

বিবৃতিতে তিনি মুসলমানবিদ্বেষী ও বিভক্তি-বিভাজন সৃষ্টিকারী এসব অশুভ তৎপরতা থেকে সরে আসতে বিজেপি সরকারের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১১৩ ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তানোর দলিল লেখক সমিতির দোয়া মাহফিল

ককটেল হামলায় আহতদের দেখতে রামেক হাসপাতালে রাসিক মেয়রের প্রতিনিধি দল

এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই, মিনুর

রাজশাহীতে পবা দলিল লেখক সমিতির সভাপতিসহ আটক ১১

রাবিতে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা ও সংঘর্ষে দোষীদের শাস্তির দাবি

রাবিতে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা ও সংঘর্ষে দোষীদের শাস্তির দাবি

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে উদ্যোক্তা মেলা শুরু   

দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবেন বেগম খালেদা জিয়া: মিনু

মহানগরীতে ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ গ্রেপ্তার ৩৪

চালককে মারধরের অভিযোগ : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধে ভোগান্তি