বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দৈনিক রাজশাহীর আলো’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
মার্চ ২৭, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও কল্যাণের বার্তা নিয়ে আসে। এই মহিমান্বিত মাসে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিকতার চেতনায় উজ্জীবিত হয়ে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার পক্ষ থেকে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নগরীর শালবাগান পাওয়ার হাউস মোড়স্থ পত্রিকার কার্যালয়ে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন দৈনিক রাজশাহীর আলো’র প্রকাশক ও সম্পাদক মো: আজিবর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক মো: আব্দুল মুগনী নিরো, সাব-এডিটর মো: মশিউর রহমান, উপদেষ্টা মামুনুর রশীদ, সাংবাদিক অ্যাডভোকেট রজব আলী, ফায়সাল আহমেদ, অফিস স্টাফ মো: সুমন আলী, মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল আলম প্রমুখ।

ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের মুক্তির জন্য সর্বশক্তিমানের দরবারে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মো: রিফাত হোসেন।

এ সময় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, এ মাস শুধু রোজা রাখার জন্যই নয়, বরং আত্মশুদ্ধি, দানের মাধ্যমে মানবসেবার আদর্শ স্থাপন এবং সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক ও মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী।

রমজানের এই মহিমান্বিত সময়ে দৈনিক রাজশাহীর আলো পরিবার সমাজের সকল শ্রেণির মানুষের প্রতি মানবতা, শান্তি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মাদক কারবারে রাজি না হওয়ায় গৃহে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত কয়েকজন

ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির

রাজশাহীতে ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণ: মূলহোতা মুরসালিন গ্রেফতার

তানোরে চোলাই মদসহ গ্রেপ্তার ২ আদিবাসী

রাজশাহীতে চালের দাম বেড়েছে কেজিতে ৬ থেকে ১০ টাকা

বাঘাই মধ্য বয়সী মানসিক ব্যাক্তিকে গলা কেটে হত্যা , তদন্তে পুলিশ

পেঁয়াজ নিয়ে কোরআন-হাদিসে যা বলা হয়েছে

কেশরহাটে পেট্রোল পাম্পে তেল মাপ সঠিক, অভিযান শেষে ফিরে গেল বিএসটিআই

আওয়ামী নেতার মৃত্যু নিয়ে এমপি ও মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ

রাজশাহী রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনে উঠতে গিয়ে তরুণীর মৃত্যু