• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় যুবক গ্রেফতার

প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ৮:১৮

রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় যুবক গ্রেফতার

ইফতেখার আলম বিশাল: রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষুব্ধ যাত্রীরা ভাঙচুর চালান। এ ঘটনায় রেল কর্তৃপক্ষ মামলা করেছে, যার ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে সুমন আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, সুমন এই ভাঙচুরের ঘটনায় ‘মূল হোতা’ হিসেবে চিহ্নিত হয়েছেন। আরএমপির সাইবার ইউনিটের সহায়তায় সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলাটি করেছেন। গ্রেফতারকৃত সুমনকে আদালতে উপস্থাপন করা হয়েছে।

সুমন আহমেদ চুয়াডাঙ্গার আলাইপুর এলাকার বাসিন্দা এবং আবদুল কুদ্দুসের ছেলে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮