শুক্রবার , ২ আগস্ট ২০২৪ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেট ফের সচল

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও মোবাইল ইন্টারনেটে সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-মেসেঞ্জার। গতকাল শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার পর থেকে মোবাইল ডেটা ব্যবহার করে চালানো যাচ্ছে ফেসবুক-মেসেঞ্জার।

এর আগে শুক্রবার দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। ওই সময় একই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করার কথা জানা যায়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরের নিজ বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ নিয়ে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।

অন্যদিকে, শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের বিচার চেয়ে গণমিছিল কর্মসূচি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি সামনে রেখে আজ দুপুর ১২টার পর থেকে মোবাইল ইন্টারনেটে ফেসবুক, মেসেঞ্জার ও রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধ করা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। তবে সন্ধ্যার পর থেকে আবারও মোবাইল ইন্টারনেটে ফেসবুক ও মেসেঞ্জার চালু হয়। তবে টেলিগ্রামের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাহত হয়। এরপর পাঁচ দিন পর গত ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু হয়। আর ১০ দিন পর ২৮ জুলাই চালু হয় মোবাইল ইন্টারনেট। তবে বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। পাশাপাশি ব্রডব্যান্ড সংযোগে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। সবশেষ গত ৩১ জুলাই দুপুর দুইটার পর থেকে তা আবারও চালু হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে দুপক্ষে সংঘর্ষ, নিহত ৩ আহত ৮

প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

দুই ট্রাকের চিপায় হেলফার, মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগ ট্রাক মালিক ও নেতার বিরুদ্ধে

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

স্ত্রীকে দিয়ে ব্লেকমেইল করে টাকা আদায়, এএসআই ক্লোজড

রাজশাহীতে গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন, ধর্ষণচেষ্টায় শ্বশুরের ৫ বছর জেল

রাজশাহীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর কাটাখালীতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

স্মার্ট রাজশাহী সিটি বির্নিমানে ৬ দিনব্যাপী সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক অনুষ্ঠান

দেশে খাদ্য মজুত বেড়েছে: প্রেস উইং