• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীর কাটাখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪ ৯:৩৩

রাজশাহীর কাটাখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার জয়পুর মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পৃথক দুইটি মামলার ৪ ও ৬ মাসের সাজাপ্রাপ্ত এবং ১২ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ শাহিন আলী রাজশাহী মহানগরীর কাটাখালী থানার জয়পুর গ্রামের মৃত মুন্তাজ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মোহাম্মদ শাহিন আলীর বিরুদ্ধে একটি মামলায় ৪ মাসের কারাদণ্ড ও ৭ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অপর একটি মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র কাটাখালী থানায় মুলতবি ছিল।
আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাটাখালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি শাহিন কাটাখালী থানার জয়পুর মাদ্রাসা মোড় এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ তৌহিদুর রহমানের দিকনির্দেশনায় এটিএসআই ইমরুল হোসেন ও তার টিম সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অভিযান পরিচালনা করে আসামি শাহিনকে কাটাখালী থানার জয়পুর এলাকায় থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

বিপুল ভোটে হেরে গেলেন তাহেরী
শুক্রবার, মে ২৪, ২০২৪ ৯:৩৩
জামায়াত আমিরের জয়
শুক্রবার, মে ২৪, ২০২৪ ৯:৩৩
মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়
শুক্রবার, মে ২৪, ২০২৪ ৯:৩৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮