শুক্রবার , ১০ মে ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে মাদক মামরায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মে ১০, ২০২৪ ১১:২০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা  ‍সুইটের মোড় বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার এক বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: আবুল কালাম আজাদ রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা সইটের মোড় বউ বাজার এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: আবুল কালাম আজাদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদক মামলায় এক বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গত ৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মো: আবুল কালাম আজাদ তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের নেতৃত্বে এসআই মো: আব্দুর রউফ ও তাঁর টিম গত ৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাত আড়াই টায় অভিযান পরিচালনা করে আসামি মো: আবুল কালাম আজাদকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি’র এসআই মো: নাফিজুর রহমান গত ১৫ সেপ্টেম্বর ২০২৮ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৭ টায় মতিহার থানার অক্টোয়ের মোড় থেকে আসামি মো: আবুল কালাম আজাদকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। এসআই মো: নাফিজুর রহমান আসামি আবুল কালাম আজাদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে মতিহার থানার এসআই মো: রেজাউল করিম আসামি আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি আবুল কালাম আজাদকে এ সাজা প্রদান করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এনটর্ক ১২৫-এর নতুন রং নিয়ে এলো টিভিএস

রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা ও আলোকায়ন দেখে মুগ্ধ ড. মাহফুজুর রহমান

রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা ও আলোকায়ন দেখে মুগ্ধ ড. মাহফুজুর রহমান

রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি

বাবার সমাধির পাশে অশ্রুসজল তারেক রহমান

ইরাকের কুর্দি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাসিক মেয়রের শ্বাশুড়ি আনোয়ারা সাত্তারকে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাসিক মেয়রের শ্বাশুড়ি আনোয়ারা সাত্তারকে

রাজশাহী বিভাগে বিএনপির ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

তানোরে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার: ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার

আ.লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি গণঅবস্থানকারী ছাত্র-জনতার

চারঘাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার