বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৩০ নভেম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ

আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।

বুধবার (২৮ সেপ্টেম্বর) কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ১২ এপ্রিল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। ১ অক্টোবর পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। ১০-১৫ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা।

প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। কিন্তু বছরের শুরুতে করোনার ব্যাপক প্রাদুর্ভাবের কারণে পেছানো হয় পরীক্ষা। এরপর ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা আবারও পিছিয়ে যায়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী লক্ষিপুরের ‘আতঙ্ক' কে এই রিচার্ড?

রাজশাহী লক্ষিপুরের ‘আতঙ্ক’ কে এই রিচার্ড?

অভিনেত্রী ঈশিতার মা আর নেই

পহেলগাঁওয়ে হামলার পর কাশ্মীরিদের জন্য যা বললেন সালমান খান

মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

বৃত্তিপ্রাপ্ত ১২ কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ উপহার দিলেন রাসিক প্রশাসক রিটন

শাহমখদুম থানা এলাকায় র‍্যাবের অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

কাশ্মীরে হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ফাঁস

রাজশাহী থেকে ভারতে পালানোর সময় আ.লীগের ২ নেতা আটক

রাজশাহীতে প্রকাশ্যে আড়াই লাখ টাকা ছিনতাই! পুলিশের সামনে দিয়ে দৌড় ছিনতাইকারী