বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সমঝোতার পর রাজশাহীতে ক্লিনিকে অস্ত্রোপচার চালু

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহীতে অ্যানেস্থেসিওলজিস্টদের সঙ্গে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের ফি বাড়ানো নিয়ে সমঝোতা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার পর সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচার আবার চালু হয়েছে।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় রাজশাহীর সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দেন বাংলাদেশ বেসরকারি ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির রাজশাহীর শাখার নেতৃবৃন্দ। তার অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে এই কর্মসূচি পালন করেন তারা।

অস্ত্রোপচার চালুর বিষয়টি নিশ্চিত করে বেসরকারি ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান শাহ বলেন, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নির্দেশে আমরা রাজশাহী জেলা সিভিল সার্জন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষসহ ডাক্তার ও অ্যানেস্থেসিওলজিস্টদের সঙ্গে বসেছিলাম। ফি বাড়ানোর ব্যাপারে তারা তাদের যুক্তি তুলে ধরে। আমরাও আমাদের যুক্তি তুলে ধরি। দুই পক্ষের সম্মতিতে তাদের ফি বর্তমানের চেয়ে কিছুটা বাড়ানো হয়েছে। এরপর আমরা আমাদের ঘোষণা তুলে নিই।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. আনোয়ারুল কবীর বলেন, অ্যানেস্থেসিওলজিস্টদের দাবি কিছুটা মানা হয়েছে। এখন সবাই কাজে ফিরবে। ভবিষ্যতে এমন কিছু যেন না হয় সে ব্যাপারে সবাইকে সতর্কও করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন