শনিবার , ১৮ মার্চ ২০২৩ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বন্ধুত্বের পাইপলাইন’ পাতলেন মোদী এবং হাসিনা, তেল যাবে নয়াদিল্লি থেকে ঢাকা

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৮, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও নিবিড় করল ঢাকা এবং নয়াদিল্লি। শনিবার বন্ধুত্বের পাইপলাইনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পের প্রস্তাবিত খরচ ধরা হয়েছিল ৩৭৭ কোটি টাকা। তার মধ্যে ২৮৫ কোটি টাকা খরচ করা হয় শুধু বাংলাদেশের দিকে পাইপলাইন নির্মাণের জন্যই। এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে পরিশোধিত ডিজেল পৌঁছবে উত্তর বাংলাদেশের ৭টি জেলায়। ভারত এবং বাংলাদেশের মধ্যে এই প্রথম পাইপলাইন সংযোগ চালু হল।

শনিবার বিকেলে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যৌথ ভাবে ‘বন্ধুত্বে’র এই প্রকল্পের সূচনা করেন মোদী এবং হাসিনা। প্রকল্পের সূচনা করে হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মোদী। বলেন, “গত কয়েক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রমিক অগ্রগতি হয়েছে। বাংলাদেশের সেই উন্নয়নযাত্রার শরিক হতে পেরে প্রতিটি ভারতবাসী গর্ব অনুভব করছেন।” প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে শেখ মুজিবর রহমানের প্রসঙ্গও। বঙ্গবন্ধুকে স্মরণ করে মোদী জানান, মুজিবর যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের কথা মাথায় রেখেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সমন্বিত অংশগ্রহণে শিশুর প্রতি যৌন শোষণ রোধে কাজ করতে হবে : শেখ মফিজুর রহমান

গোদাগাড়ীতে মাদক ব্যবসায়ীর ৪ দলিলভুক্ত জমি ক্রোকের নির্দেশ”

নগরীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফ্লাইওভার ও উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক, ৭ দিনের মধ্যে সড়ক উন্মুক্তের নির্দেশ

খেলাধুলা শরীর চর্চার অন্যতম মাধ্যম:মিলন

রাজশাহীর চিহ্নিত মাদক ব্যবসায়ী  লিটনসহ গ্রেফতার দুই

মিছিল থেকে রাবি শিক্ষার্থীদের আটকের চেষ্টা, শিক্ষকদের বাধার মুখে আটক করতে পারেনি পুলিশ

রাজশাহী-২ আসন থেকে আ’লীগের মনোনয়ন চান বীর মুক্তিযোদ্ধার সন্তান জালাল উদ্দিন

রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে নতুন মুখের সম্ভাবনা বেশি