সোমবার , ১৯ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৯, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুর্গাপূজা চলাকালে কোনো প্রধানমন্ত্রীর রাজশাহী সফর এটিই প্রথম বলে দাবি করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীর জন্য এক ঐতিহাসিক ঘটনা।

সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজশাহীর মোহনপুরের কেশরহাট পৌরসভা ও মোহনপুরের বিভিন্ন পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীকে অগ্রাধিকার দিয়েছেন। তাঁর আগমন উপলক্ষে রাজশাহীবাসী বিপুল উৎসাহে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিচ্ছেন। রাজশাহীর সাধারণ মানুষ এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সফর সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য বার্তা বহন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময়কালে এমপি মিলন জানান, ২০ অক্টোবর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দলমত-নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীবাসীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার অনুরোধ করেন।
এ সময় তারেক রহমানের পরিবারের আন্তর্জাতিক অর্জনের প্রসঙ্গ তুলে শফিকুল হক মিলন বলেন, তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তিনি নিজেও জাতিসংঘে বক্তব্য দিয়েছেন। একই পরিবারের তিনজনের জাতিসংঘে বক্তব্য দেওয়ার বিষয়টিকে তিনি এক বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন।
এদিকে, সোমবার (১৯ অক্টোবর) রাতে সংসদ সদস্য শফিকুল হক মিলন এলাকার মোট ৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি ও আয়োজনের বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

“শত্রুতায় থেমে গেল মাঠের ঘাম, রাজশাহীতে হার মানলেন এক পরিশ্রমী কৃষক”

সহকর্মীর সাথে ঔদ্ধত্য আচরণের অভিযোগ সহকারী প্রক্টরের বিরুদ্ধে

সহকর্মীর সাথে ঔদ্ধত্য আচরণের অভিযোগ সহকারী প্রক্টরের বিরুদ্ধে

আরইউজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন টেলিভিশন ক্যাপিটালস

সড়ক, নৌ ও রেলপথে ঈদযাত্রা, লম্বা ছুটিতে ঘরমুখো মানুষের স্বস্তি

কেমন ছিল নবিজির দাম্পত্য জীবন

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও দোয়া মাহফিল

রাজশাহীতে ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি আটক

বিএনপি নেতার মৃত্যু: অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার