• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline
একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার

পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ

sonynews / ১৪ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাজশাহী প্রতিনিধি: দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে রাজশাহীর পবা উপজেলায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় পবা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণের চাবি ও কাগজপত্র তুলে দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণে শুধু আর্থিক সহায়তা নয়, টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সবচেয়ে কার্যকর উদ্যোগ। অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিনের মতো আয়বর্ধক উপকরণ উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। তিনি আরও বলেন, সরকার পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মমুখী প্রকল্প বাস্তবায়ন করছে এবং এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, সরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রান্তিক মানুষের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করা হচ্ছে। এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করলে উপকারভোগীরা নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। তিনি সবাইকে দায়িত্বশীলভাবে প্রকল্পের সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান।

অটোরিকশার চাবি হাতে পেয়ে নওহাটা পৌরসভার বায়া মধ্যপাড়া এলাকার আব্দুর রশিদ আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি কখনো ভাবিনি নিজের একটি অটোরিকশা হবে। এই সহায়তা আমার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিল। এখন নিয়মিত আয় করে সংসার চালাতে পারব। এজন্য আমি সরকার, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার দুর্গাপুর উপজেলার প্রোগ্রাম অফিসার মো. রাকিবুল হাসান জানান, কাতার চ্যারিটির অর্থায়নে ‘অটোমোটিভ লাইভলিহুড প্রজেক্ট’ বাস্তবায়ন করছে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা। প্রকল্পটির লক্ষ্য অটোমোবাইল খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা। এ প্রকল্পের আওতায় রাজশাহী জেলার নয়টি উপজেলায় মোট চারটি অটোরিকশা ও ট্রাইসাইকেল এবং তিনটি মিলিং মেশিন বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পবা উপজেলার নির্বাচিত উপকারভোগীদের মাঝেও এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পবা উপজেলা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রতিনিধিসহ উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category