• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Headline
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড

শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল

sonynews / ২১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল

তানোর প্রতিনিধি: বিদ্যুৎ বিভাগের আওতাধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।

এদিকে শরীফ উদ্দিনের চেয়ারম্যান হওয়া উপলক্ষে শনিবার (১৮জুলাই) তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দীন মুন্সীর উদ্যোগে প্রীতিভোজ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দোয়া মাহফিল ও প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ সময় তারা বলেন,প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবার কখানোই তানোর-গোদাগাড়ীর মানুষকে বঞ্চিত করেনি।

তারা এই পরিবারের সঙ্গে ছিলেন,আছেন আগামিতেও থাকবেন।কারণ এখানে বিএনপির রাজনীতিতে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের কোনো বিকল্প নাই।
প্রসঙ্গত, সম্প্রতি বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয় ও নেসকোর চেয়ারম্যানের পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বর্তমানে নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদের পরিবর্তে মেজর জেনারেল (অব.)শরীফ উদ্দীনকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণ কার্যক্রম পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। রাজশাহী ও রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category