মঙ্গলবার , ২ জুন ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে প্রতারণা মামলায় কথিত সাংবাদিক চপল গ্রেফতার

প্রতিবেদক
sonynews
জুন ২, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কুখ্যাত প্রতারক মোঃ মাজহারুল ইসলাম চপলকে (৪২), গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ।

মঙ্গললবার বিকাল ৬টায় রাজশাহীর মোহনপুর থানার বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন এসআই নুরুল এসআই সিপন, এএসআই শাকিব, এএসআই বেলাল, এএসআই রাকিবুল ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার প্রতারক মোঃ মাজহারুল ইসলাম চপল, সে মোহপুর থানার বিদিরপুর বসন্তকেদার গ্রামের মোঃ মাহবুব আলমের ছেলে।

জানতে চাইলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার সি-আর মামলা নং-৬৮/২৪, ধারা: ৪০৬/৪২০ দঃবিঃ মামলার পলাতক আসামী মাজহারুল ইসলাম চপল। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবত পালিয়ে ছিলেন। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৬টার দিকে মোহনপুর থানার বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

সর্বশেষ - আইন