রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মোহনপুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: এক পরিবারের ৭–৮ জন গুরুতর আহত

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৩০, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়ী গ্রামে জমিতে চাষাবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের সাত-আটজন সদস্য গুরুতর আহত হয়েছেন। দেশীয় অস্ত্র, লাঠিসোটা, সাবল ও লোহার রডের আঘাতে আহতদের কারো ভেঙেছে হাত, আবার কারো মাথা ও শরীরজুড়ে পেয়েছেন ১২ থেকে ২৬টি সেলাই। ঘটনাটি ঘটে গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে।

আহত পরিবারের অভিযোগ, তাদের ক্রয়কৃত ও ২৫ বছর ধরে ভোগদখলকৃত ২৫ শতক জমিতে প্রতিপক্ষ জোরপূর্বক গম রোপণের চেষ্টা করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় কৃষক মোমিনের ছেলে শামীম রেজা বাদী হয়ে ২৫ নভেম্বর মোহনপুর থানায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন (মামলা নং: ১১)। এ মামলায় ১ নং এবং ৫ নং আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টায় নগরীর অলোকার মোড়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পুরো ঘটনাটি তুলে ধরেন মামলার বাদী শামীম রেজাসহ আহত পরিবার সদস্যরা। তাদের অভিযোগ, মূল ঘটনাকে ভিন্ন খাতে নিতে এবং ভুক্তভোগীদের নাজেহাল করতে অভিযুক্তরা পাল্টা মামলা দিয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে।

এজাহার ও লিখিত বক্তব্যে জানা যায়, ২১ নভেম্বর সকাল ৬টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে শামীমদের জমিতে গম রোপণ করতে শুরু করে। এসময় বাধা দিতে গেলে প্রথমেই হামলার শিকার হন শামীমের পিতা মোমিন (৬০)। পেছন থেকে কোদালের আঘাতে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বল্লম দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়।

চিৎকার শুনে এগিয়ে গেলে শামীমের চাচা রহমত আলী (৫০), ভাই মেহেদী হাসান রনি এবং ছোট ভাই আবির হোসেন জনি (১৭) ও হামলার শিকার হন। লোহার রডের আঘাতে জনির বাম হাত ভেঙে যায়। রনির মাথার পেছনে হাসুয়ার আঘাতে ১২টি সেলাই দিতে হয়েছে। মোমিনের শরীরজুড়ে লেগেছে ২৬টি সেলাই। মোট সাত-আটজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা বর্তমানে জামিনে রয়েছে। বাদীর স্বাক্ষরিত এজাহারের ভিত্তিতেই মামলার ধারা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আহতদের মেডিকেল রিপোর্ট পাওয়া গেলে সেই অনুযায়ী প্রয়োজনীয় ধারা যুক্ত করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাই বাংলাদেশের মূল শক্তি, আরএমপি কমিশনার

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাই বাংলাদেশের মূল শক্তি, আরএমপি কমিশনার

ধর্ষণে ব্যর্থ হয়ে চাচিকে হত্যার অভিযোগ, ছাত্রলীগ নেতার ফাঁসি দাবি

তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: এমপি মিলন

রাজশাহীতে ইন্ডিয়ান হাইকমিশনারে উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা, রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসমাবেশ

রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অব্যাহত

সীমান্ত থেকে গাঁজা এনে রাজশাহীতে সরবরাহ: ‘বিবিজান’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সুকর্ণা কনসালটেন্টস’র দখলে রাজশাহীর জেনারেটরের বাজার

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ‘অতীতের প্রতিশোধ নয়’: চিফ প্রসিকিউটর

কলকাতায় গ্রেপ্তার জিহাদ, মিলতে পারে এমপি আনারের লাশ