শনিবার , ১ অক্টোবর ২০২২ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে মোটরসাইকেল জব্দ, ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ
রাজশাহী নগরীতে মোটরসাইকেল জব্দ, ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ছিনতাই করার সময় নিলয় নামে ছিনতাইকারীকে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো: রাহাবার ইসলাম নিলয় (২১)। সে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখের চক বিহারীপাড়া এলাকার মো: আব্দুল রাজ্জাকের ছেলে।

জানা যায়, রাজশাহী জেলার মোহনপুর থানার বেড়াবাড়ি এলাকার মো: সেলিম রেজা (১৯) গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় রাজশাহীর একটি ডায়াগনষ্টিক সেন্টার হতে তার ভাবির রিপোর্ট নিয়ে সিএনজিযোগে নগরীর রেলগেট হতে মোহনপুরে ফিরছিলেন। রাত সাড়ে ৭টায় শাহমখদুম থানার ভুগরইল মোড়ে পৌঁছালে, দুইজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে পিছন দিক থেকে দ্রুত গতিতে এসে সেলিমের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সেলিম স্থানীয় একজনের মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। এসময় পাশেই ডিউটিরত শাহমখদুম থানা পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ভুগরইল দক্ষিণ পাড়া থেকে আসামি রাহাবার ইসলাম নিলয়কে আটক করে। এসময় তার সহযোগী বিজয় কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় আসামির কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করে এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।

পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাসেল ভাইপার দেশজুড়ে একটি আতঙ্কের নাম; দংশনের শিকার হলে কী করবেন

রাসিক মেয়র লিটনকে শালীনতা বিবর্জিত পত্র দিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

রাসিক মেয়র লিটনকে শালীনতা বিবর্জিত পত্র দিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

আবাসিক হোটেল থেকে নারীসহ ৯ জন আটক

এমপি এনামুলের ফেসবুক আইডি হ্যাকের ঘটনায় থানায় জিডি

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৮

রামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

রাঙামাটিতে পাহাড়ের উপর থেকে গভীর খাদে পর্যটকবাহী বাস

জুলাই বিপ্লবে শহীদ, আহত ও পঙ্গুত্বদের স্মরণে মহিলা জামায়াতের আলোচনা সভা

রাজশাহী নগরীতে আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; চোরাই মালামাল উদ্ধার

হাসিনার উস্কানি মূলক বক্তব্য দেয়ার পর রাজশাহীতে ভেঙে ফেলা হলো সাবেক মেয়র লিটনের বাড়ি