বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাকসু নির্বাচনে বোমা ফাটানোর ভিডিওটি এআই-নির্মিত: আরএমপি

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৬, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন চলাকালীন এক গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলার সময় বোমা ফাটানোর একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ের সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে ভিডিওটি পরীক্ষা-নিরীক্ষা ও ফ্যাক্ট-চেক করে দেখা যায়, দৃশ্যটি সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি যা ভুয়া। কোনো একটি মহল ইচ্ছাকৃতভাবে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের ভুয়া ভিডিও প্রচার করছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদেরকে গুজব ছড়ানো, ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। মিথ্যা ও গুজবমূলক কোনো বিষয় পোস্ট করা, শেয়ার করা, লাইক দেওয়া বা কমেন্ট করা ফৌজদারি অপরাধ। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বন্যার্তদের সহায়তায় শিরোইল কলোনি যুব সংঘের উদ্যোগে নগদ অর্থ প্রাদন

মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত

বাংলাদেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ শুরু

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে ৩৭ লক্ষ টাকার সহায়তা

যুবলীগ নেতার সাত ফুট বাই আট ফুট ৭ ঘর, কী হতো এখানে?

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

কাজ না পেয়ে বিএমডিএর প্রকৌশলীকে লাঞ্ছিত, কক্ষ ভাঙচুর

পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাজশাহীতে পরিবহন মালিকদের পরিবারকে মরনোত্তর সহায়তা ৫ লাখে উন্নীত