• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline
ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন “মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি” রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, নগদ টাকা ও ৫ মোবাইল জব্দ রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায়

তন্বীর সম্মানে পদ ছেড়ে দিল প্যানেলগুলো

sonynews / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
তন্বীর সম্মানে পদ ছেড়ে দিল প্যানেলগুলো

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে ফরম জমা দিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি অধিকাংশ প্যানেল। এর মধ্যে রয়েছে- ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’, জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বাধীন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ এবং তিন বাম ছাত্র সংগঠনের প্যানেল ‘অপরাজেয় ৭১’।

গত বছর ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। এবার ডাকসু নির্বাচনে (কেন্দ্রীয় সংসদ) তিনি গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বুধবার দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা ‘গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক’ পদটি জুলাই গণ-অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রেখেছি।

এর আগে মঙ্গলবার রাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুক পোস্টেও পদটি শূন্য রাখবেন বলে জানান। তিনি লেখেন, তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস, তন্বী আমাদের জুলাইয়ে গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে ‘গবেষণা ও প্রকাশনা’ বিষয়ক সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে এবং তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।

সানজিদা আহমেদ তন্বী বুধবার দুপুরে তার সমর্থক ও সহপাঠীদের নিয়ে গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন এবং জয়ের বিষয়ে আশাবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category