রবিবার , ২৫ মে ২০২৫ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

উপ-মহাপরিচালকের রাজশাহী সফর ও প্রশিক্ষণ পরিদর্শন

প্রতিবেদক
sonynews
মে ২৫, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলাম সোমবার রাজশাহীতে গ্রামভিত্তিক ১০ দিনব্যাপী ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন।

রবিবার সকালে তিনি রাজশাহীর চারঘাট উপজেলার পান্নাপাড়া উচ্চ বিদ্যালয় এবং বাঘা উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের কমান্ডার আশিষ কুমার ভট্টাচার্য, জেলা কমান্ড্যান্ট আরিফ বিন জলিলসহ আনসার ও ভিডিপির অন্যান্য কর্মকর্তারা। উপ-মহাপরিচালক প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাকিবুল মাওলা তাঁকে চলমান প্রশিক্ষণ সম্পর্কে ব্রিফিং প্রদান করেন।

পরিদর্শন শেষে মোঃ রফিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনীর অন্যতম প্রধান ভিত্তি হলো গ্রাম প্রতিরক্ষা দল—ভিডিপি। দেশের প্রতিটি গ্রামে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা ভিডিপি সদস্য নিয়ে গঠিত দুটি পৃথক প্লাটুন রয়েছে। তারা প্রাথমিকভাবে ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে এবং পরে ২৮ দিনের অস্ত্রসহ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পায়।”

তিনি আরও বলেন, “ভিডিপি সদস্যরা দেশের নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করে থাকে। এছাড়া বাহিনীতে সদস্যদের জন্য বিভিন্ন কর্মমুখী ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে তারা দেশ-বিদেশে নিজেদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।”

উপ-মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন এবং এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত