• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Headline
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৪০ রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত!

sonynews / ৩ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫
৪০ রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত!

অনলাইন ডেস্ক: নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার (১৫ মে) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

জাতিসংঘ জানায়, রোহিঙ্গা শরণার্থীদের পরিবারের সদস্য এবং তাদের আইনজীবীর বরাতে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ গত সপ্তাহে বেশ কয়েকজন রোহিঙ্গা শরণার্থীকে একটি নৌবাহিনীর জাহাজ থেকে মিয়ানমার উপকূলে সমুদ্রে ফেলে দেয়। তাদেরকে কেবল জীবনরক্ষাকারী জ্যাকেট (লাইফ জ্যাকেট) দেওয়া হয়।

শুক্রবার কয়েকজন রোহিঙ্গা শরণার্থী মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) জানান, তাদের পরিবারের সদস্যরা ৬ মে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হন। আটককৃতদের মধ্যে ১৫ জন খ্রিস্টানও ছিলেন। ৮ মে তাদের একটি বিমানে করে নিয়ে যাওয়া হয় এবং পরে ভারতীয় নৌবাহিনীর মাধ্যমে সমুদ্রে ফেলে দেওয়া হয়।

দিলাওয়ার হুসেন, রোহিঙ্গা শরণার্থীদের আইনজীবী জানান, ভুক্তভোগী পরিবারগুলো ভারতের সর্বোচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছে, যাতে ভারত সরকারকে তাদের পরিবারদের দিল্লিতে ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে।

এদিকে ভারতের নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে ভারত রোহিঙ্গা শরণার্থীদের নির্মমভাবে দেশছাড়া করছে। গত ৭ মে ভারতের আসামে নিবন্ধিত অন্তত ৫ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। সে রোহিঙ্গারা এখন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category