• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নগরীতে ৩ জন অনলাইন জুয়ারি আটক চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন

আন্দোলনে আহত শামীমকে ঘর উপহার দিল সেনাবাহিনী

sonynews / ৩৪ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
আন্দোলনে আহত শামীমকে ঘর উপহার দিল সেনাবাহিনী

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কুমিল্লার নাঙ্গলকোটের শামীম হোসেনকে ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রোববার (৩ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে আহত শামীম হোসেন ও তাঁর পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল ফারুক হাওলাদার।

শামীম হোসেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউপির মেরকট গ্রামের মৃত ইব্রাহীম খলিলের ছেলে। উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় শামীমের ঘরবাড়ি বিনষ্ট হয়।

জানা যায়, গত ১৯ জুলাই রাজধানীর বনশ্রীতে পুলিশের গুলিতে শামীম আহত হন। পরবর্তীতে তাঁকে ঢাকা সিএমএইচে ভর্তি করে সকল চিকিৎসা-সুবিধা প্রদান করা হয়। সিএমএইচে চিকিৎসাকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গেলে আহত শামীম হোসেন বন্যায় তাঁর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে সহায়তার জন্য অনুরোধ করেন।

ৎপরবর্তীতে সেনাপ্রধান শামীম হোসেনকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বাড়ি তৈরি করে দেওয়ার বিষয়ে আশ্বাস দেন। সেনাবাহিনী প্রধানের অনুমোদনক্রমে রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত টয়লেটসহ তিন কক্ষের একটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়। আহত শামীম হোসেন ঢাকায় পাঠাও বাইক রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করতেন।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, লে. কর্নেল খবির হোসেন, মেজর গোলাম শাহাদাত, নাঙ্গলকোট সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category