বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়া থানায় শেখ হাসিনা, কাদের ও কামালের নামে হত্যা মামলা

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ৫, ২০২৪ ১:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় তারাসহ ১৭৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২৬০ জনকে। হত্যাকাণ্ডের নয় বছর পর মোসা. মাছুফা নামে এক নারী বাদী হয়ে জেলার পুঠিয়া থানায় মামলাটি দায়ের করেছেন।
এতে তিনি স্বামী হত্যার বিচার চেয়য়েছেন।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে পুঠিয়া থানায় তিনি এ মামলার এজাহার দেন। মামলার বাদী মোসা. মাছুফার গ্রামের বাড়ি চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে।

তার এজাহারটি গ্রহণ করা হয়েছে। এখন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ১ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে ২০ দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালায়। তাদের গুলিতে বিএনপির স্থানীয় সমর্থক মজির উদ্দিন নিহত হন। ওই ঘটনার পর পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেয়। এত বছর পর পরিস্থিতি অনুকূলে আসায় তিনি স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করেছেন।
এর আগে ২০১৫ সালে মজির উদ্দিনকে হত্যা ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল। ওই মামলায় বিভিন্ন সময় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও নিহত মজিরের ভাতিজা আবু সাঈদ চাঁদও এ মামলায় জেল খেটেছেন। বর্তমানে তিনি জামিনে আছেন। অর্থাৎ এ মামলার বাদী রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের চাচি। বুধবার রাতে আবু সাঈদ চাঁদও মামলা করতে মাছুফার সঙ্গে থানায় গিয়েছিলেন।

আর ওই একই ঘটনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদও বুধবার রাতে পুঠিয়া থানায় পৃথক মামলা দায়ের করতে এজাহার দাখিল করেন। কিন্তু চাচি ও ভাতিজা দুজনের মামলার এজাহারে আসামি হিসেবে একই ব্যক্তিদের নাম লেখা ছিল। সেই কারণে পুলিশ একটি এজাহার গ্রহণ করলেও চাঁদের এজাহারটি গ্রহণ করেনি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

৪টি শর্তে ফিরতে পারবে আ.লীগ, জানালেন আলী রিয়াজ

আন্তঃকলেজ বিতর্কে বিভাগীয় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজ

শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের: মামুনুল হক

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী তাকরীমকে সংবর্ধনা দেবে সরকার

গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ”

রাজধানীতে গৃহকর্মীর রহস্যজন মৃত্যু, ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক-স্ত্রীসহ আটক ৬

রাবিতে ব্যতিক্রমধর্মী নববর্ষের শোভাযাত্রা

ফেসবুকে ছড়িয়ে পড়া মূল্যতালিকা সঠিক নয়: ভোক্তা অধিকার

আবারো গোমস্তাপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

বাগমারা এমপির বিরুদ্ধে মনোনয়ন পাইয়ের দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ