শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কাভার্ড ভ্যানে মাদক পাচার, ১১২ কেজি গাঁজা-সহ গ্রেফতার ২

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ৩, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহীর গোদাগাড়ীতে ১১২ কেজি গাঁজা-সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে গোদাগাড়ী থানাধীন ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- গোদাগাড়ী থানাধীন ফুলবাড়ি এলাকার
মৃত নজরুল ইসলামের ছেলে মোশারফ হোসেন (৩৮) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন ঘোড়াশাল এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ শরিফ (২৭)।
শনিবার সন্ধ্যায় র‍্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য কুমিল্লা জেলা হতে কাকনহাট হয়ে একটি বড় কাভার্ড ভ্যানের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান নিয়ে রাজশাহীর দিকে আসছে।

পরবর্তীতে র‌্যাবের আভিযানিক দল উক্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষণ করে। একপর্যায়ে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কদমশহর মোড়ে পৌছে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে একজন আসামিকে গ্রেফতার করে এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করে।

পরবর্তীতে কাভার্ড ভ্যান তল্লাশি করে মাদকের সন্ধান না পেলে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় তার অপর সহযোগী মূলহোতা ০১ নং আসামী মোশাররফ হোসেনের বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আনলোড করে রেখে কুমিল্লায় চলে যাচ্ছিল।
তার দেওয়া তথ্যমতে মোশাররফের বসতবাড়ীতে পৌছে তাকে আটক করা হয় এবং প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য।
এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে শিশু ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

আরএমপির শ্রেষ্ঠ উপ পুলিশ কমিশনার পেলেন সম্মাননা ক্রেস্ট

রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

শেখ হাসিনার তৈরী আইন দিয়েই তার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে- ইমাজ উদ্দিন মন্ডল

দেশের স্বার্থে মিলেমিশে থাকার প্রতিশ্রুতি ধর্মীয় নেতাদের

বন্ধের পর আবার শুরু হয়েছে নগরীর বিশালাকার জলাশয়! 

বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়েছে চক্রটি

বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়েছে চক্রটি

এমপি এনামুলকে শিবিরের সভাপতি বলায় মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নজরুল রিমান্ডে, ছেলেসহ খালেককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে স্কুলশিক্ষার্থীসহ দুজনের মৃত্যু