সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৮, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে এক হাজার দুই’শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গতকাল রোববার বিকেলে এ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারীকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতর নাম তাসিকুল ইসলাম (৩৯)। তিনি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গ্রামের মৃত মুনতাজের ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল রোববার বিকেল ৫ টায় নগরীর কাশিয়াডাঙ্গা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রানী বর্মনের সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানাধীন বশড়ী গ্রামের আইবাঁধের উপর এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের দল বিকাল সোয়া ৫ টায় কাশিয়াডাঙ্গা থানাধীন বশড়ী গ্রামের আইবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাসিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে এক হাজার দুইশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তিনি দীর্ঘদিন যাবৎ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দোয়ের করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মিনুর সময়ে স্বাস্থ্যসেবায় স্বস্তি, ১৬ বছরে অবহেলায় ধুঁকছে নগর স্বাস্থ্যকেন্দ্র

রুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মতিহারে ওভারব্রিজে ভয়াবহ দুর্ঘটনা: দুই স্কুলছাত্রের মৃত্যু

রেলের মালামাল চুরি, রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা

রেলের মালামাল চুরি, রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা

জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে

রাজশাহীতে মকবুল হত্যা মামলার ৫ আসামির রিমান্ড চাইবে পুলিশ

টিকাপাড়ায় বালুর নিচে পুঁতে রাখা পিস্তল উদ্ধার করলো র‌্যাব

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি: নারীসহ আহত ৯, রেহাই পায়নি মরদেহেও