এমডি রানা: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নাফিউ মল্লিক অয়ন (২৮) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী থান্ডারপাড়ার মো: আবু নইম মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো: মশিয়ার রহমান, এসআই মো: সালেকুর রহমান ওসঙ্গীয় ফোর্স মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় এক ব্যক্তি তার দোকানে বিদেশী অস্ত্র ও গুলি বিক্রয়ের জন্য রেখেছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় অভিযান চালায় এবং নাফিউ মল্লিক অয়নকে তার দোকান থেকে একটি বিদেশি অস্ত্র ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সোহেল রানা নামের এক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র ও ১ রাউন্ড গুলি ক্রয় করে তার কাছে রেখেছিলো বিক্রির জন্য । জিজ্ঞাসাবাদের আরও জানায়, আসামি নাফিউ মল্লিক ও সোহেল দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসা করে আসছে।
পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ইআবি





