• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Headline
ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

কেশরহাটে নাবিল ফিডের পক্ষ থেকে উঠান বৈঠক ও গোডাউন উদ্বোধন

সনি নিউজ / ১১৫ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ নাবিল গ্রুপের পক্ষ থেকে ক্ষুদ্র ও মাঝারি কৃষি উদ্যোক্তাদের নিয়ে উঠান বৈঠক ও গোডাউন উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৩১ জুলাই) বিকেল ৪টার সময় রাজশাহী কেশরহাট পৌরসভার খালগ্রাম নামক স্থানে এ আয়োজনটি করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্গার বিল মৎস্য সমিতির সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান মুস্তাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল ফিড মিল লিঃ এর জিএম মোঃ মফিজুল আজিম, নাবিল ফিড মিল লিঃ এর টেকনিশিয়ান ও কৃষিবিদ নুরুন্নাহার লাবনী সিনিয়র অফিসার সোহেল রানা।

উঠান বৈঠক শেষে নাবিল ফিডের কেশরহাট পৌরসভার পরিবেশক মিজানুর রহমান মিজানের গোডাউন উদ্বোধন করেন প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান মুস্তাক ও বিশেষ অতিথি মফিজুল আজিম।
উক্ত অনুষ্ঠানে নাবিল ফিড মিল লিঃ এর জিএম মফিজুল আজিম বলেন, উত্তর বঙ্গের তথা সমগ্র বাংলাদেশের মান সম্পন্ন ফিড নাবিল ফিড। নাবিল গ্রুপের সর্বাধুনিক প্রযুক্তির ফিড মিলটি দৈনিক ১০০০ টন আধুনিক ও উৎকৃষ্ট মানের ফিড প্রস্তুত করে থাকে।
বাংলাদেশের অন্যতম খাদ্য শস্য আমদানী কারক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ বর্তমানে কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত করনে বিশেষ ভূমিকা রেখে চলেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল বাবুল আকতার বাদশা, মৎস্যজীবি সমিতির সদস্য ও অতিথিবৃন্দরা।

সনি বাংলা ডট কম/ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category