• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

sonynews / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে পিস্তলের দুটি ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, রাজশাহী।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) রাত ১২টা ৪০ মিনিটে সিপিএসসি, র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন নাদের হাজীর মোড় এলাকায় বারু মিয়ার পরিত্যক্ত ইটের তৈরি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় তল্লাশি চালিয়ে দুটি কালো রঙের পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেড় পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, একটি গাঁজা সেবনের কলকি, এক সেট তাস, তিনটি প্লাস্টিকের পাইপ, একটি সামুরাই, দুটি হাসুয়া, একটি কাস্তে, দুটি ছুরি এবং একটি মাছ ধরার কোচ উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ জানিয়েছে, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category