রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অনির্বাণের জন্মদিনে চঞ্চলের শুভেচ্ছা

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৯, ২০২২ ৪:০২ অপরাহ্ণ

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। মঞ্চ নাটক থেকে শুরু করে বড়পর্দা- সব মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক সম্মাননা।

অনির্বাণ ভট্টাচার্যের জন্মদিন ছিল ৭ অক্টোবর। তার জন্মদিন উপলক্ষে ৮ অক্টোবর নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিতে চঞ্চল-অনির্বাণ ছাড়াও মোশাররফ করিমকে দেখা গেছে।

ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘শুভ জন্মদিন ‘ছোটবাবু’। কয়েকদিন আগে কলকাতায় ‘হইচই’ এর অনুষ্ঠানে এরকম অনেক ছবি তোলা হয়েছিল। এই ছবিটা খুঁজে পেতে একটু সময় লাগল, এই আর কি!’

অনির্বাণকে ছোটবাবু ডাকার কারণও জানালেন চঞ্চল। লিখেছেন, ‘অনির্বাণ আমাকে বড়বাবু ডাকে, আর আমি ওকে ডাকি ‘ছোটবাবু’। এই ছবিতে মোশারফ করিমের উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছে। বন্ধু মোশা’র জন্যও শুভ কামনা।’

২০০২-২০১০ সাল পর্যন্ত বিভিন্ন মঞ্চ নাটকে বেশ সরব ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। বড়পর্দায় তার অভিষেক ২০১৩ সালে।  ‘ক্ষত’, ‘ঈগলের চোখ’, ‘কলকাতার কলম্বাস’, ‘এক যে ছিল রাজা’, ‘শাহজাহান রিজেন্সি’, ‘ঘরে বাইরে আজ’, ‘ড্রাকুলা স্যার’, ‘গোলন্দাজ’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় দেখা গেছে তাকে।

এছাড়া বোমক্যাশ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। ২০১৮ সালে প্রথম প্লে-ব্ল্যাক করেছেন এ অভিনেতা। এবারের জন্মদিনে প্রকাশ হয়েছে তার পরিচালনায় নতুন সিনেমা ‘বল্লভপুরের রূপকথা’র প্রথম গান ‘সাজো সাজাও’।

 

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে অভিনব কৌশলে হেরোইন পাচারকালে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সারদা একাডেমি থেকে মোটরসাইকেলে চম্পট ডিআইজি এহসানুল্লাহ

রাজশাহীর সবচেয়ে প্রবীণ সংবাদপত্র ব্যবসায়ী হেকমতউল্লাহ আর নেই

ধানখেতে মিলল অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ, পোশাক গাছে

ধানখেতে মিলল অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ, পোশাক গাছে

নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

“মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন”

আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজিয়েট স্কুল

রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ

“একজন সাবিনা হতে পারে লাখো নারীর অনুপ্রেরণা”