রবিবার , ১০ মে ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঈদ উপলক্ষে রাজশাহীতে টিসিবির খোলা ট্রাকে নিত্যপণ্য বিক্রি শুরু ১১ মে থেকে

প্রতিবেদক
sonynews
মে ১০, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিশেষ খোলা ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী ১১ মে ২০২৬ থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত (শুক্রবার ব্যতীত) এ কার্যক্রম চলবে।

এ সময় রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টিসিবির ১৫টি খোলা ট্রাকের মাধ্যমে প্রতিদিন প্রায় ৬ হাজার পরিবারের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।

রোববার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (ডিডি) আতিকুর রহমান। তিনি জানান, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

টিসিবি সূত্রে জানা গেছে, প্রতিটি পরিবারের জন্য নির্ধারিত প্যাকেজে থাকছে— ২ কেজি মসুর ডাল, ১৪০ টাকা, ২ লিটার ভোজ্যতেল, ২৬০ টাকা, চিজি ১ কেজি ৮০ টাকা।
সব মিলিয়ে একটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮০ টাকা।

টিসিবির কর্মকর্তারা জানান, নির্ধারিত স্থানগুলোতে প্রতিদিন সকাল থেকে পণ্য বিক্রি শুরু হবে এবং মজুদ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে। তবে শুক্রবার এ কার্যক্রম বন্ধ থাকবে।

টিসিবির ডিডি আতিকুর রহমান বলেন, “স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় রেখে সরকার ভর্তুকি মূল্যে এসব পণ্য সরবরাহ করছে। বিক্রয় কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলভাবে পরিচালনার জন্য সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, পণ্য বিক্রির সময় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

দ্বাদশ সংসদ নির্বাচন ‘ রাজশাহীর ৬টি আসনে অশিক্ষিত’ প্রার্থী তিনি

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর

রাসিক মেয়রের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে কলেজ পড়ুয়া তরুণীর অশ্লীল ভিডিও ভাইরাল, যুবকের ৬ বছরের কারাদণ্ড

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের রাজশাহী মহানগরীর শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

হাসিনার চরিত্রে অভিনয় করা নিয়ে অনুশোচনা ছিল না নুসরাত ফারিয়ার

প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল

প্রতিশোধপরায়ণ না হয়ে জামায়াতে ইসলামী দেশকে নতুন করে গড়তে চায়

দুর্গাপুরে কোটি টাকার সড়কে বড়সড় অনিয়ম: ৫ দিনেই উঠে গেল পিচ!