শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৬, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যানতারেক রহমানের পক্ষে জাতীয় স্মুতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নেতারা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টা ১৭ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় স্মৃতিসৌধের মূল ফটকে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি (তারেক রহমান) ওখান থেকে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যেহেতু পুষ্পস্তবক অর্পণ করার একটি নিয়মনীতি রয়েছে, সেটি সূর্যাস্তের আগে, তাই আমরা তার পক্ষ থেকে ৫টা ৬ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করলাম। তিনি কিছুক্ষণ পরেই আসবেন।’

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-২০ (ধামরাই) আসনে দলের প্রার্থী তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস প্রমুখ।

এদিকে বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে দুপুর ২টা ৫৪ মিনিটে তারেক রহমান গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন।

গুলশান-২ গোলচত্বর হয়ে বনানী, সেখান থেকে মহাখালী ফ্লাইওভার, প্রধান উপদেষ্টার কার্যালয় এলাকা, বিজয় সরণি ও বিমানচত্বর অতিক্রম করে জিয়া উদ্যানে যান।

এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ড. এ কে এম শামসুল রহমান শামস, উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস ছাত্তার, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল এবং দপ্তর সম্পাদক আব্দুস ছাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

রাজশাহীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের মাদকমুক্ত রাখার আহ্বান

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ২

আরটিজেএ নির্বাচনে ১৫ প্রার্থীরই মনোনয়ন বৈধ

দুর্নীতি করে থাকলে বিচার মাথা পেতে নেব: মতিউরের স্ত্রী লাকী

অডিও রেকর্ড ফাঁশ ! শিক্ষা বোর্ড কর্মকর্তাকে হত্যা-চাকরিচ্যুতির হুমকি 

হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পায়ে হেটে যাওয়ার সময় ৫ শিক্ষার্থী আটক, গাড়ি ভাংচুরের অভিযোগ পুলিশের

মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’—রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

রামেকে চাপ বাড়াচ্ছে হাম: টিকা সরবরাহে বিলম্বকে দায়ী করলেন ডা. রফিকুল ইসলাম