বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সতর্কতার সঙ্গে পথ হাঁটছে বিএনপি: মির্জা ফখরুল

প্রতিবেদক
sonynews
জুলাই ৩, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীর রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ যাতে মসৃণ রাখা যায়, সতর্কতার সঙ্গে সেই পথেই হাঁটছে বিএনপি।

রাজধানীর গুলশানে বৃহস্পতিবার দুপুরে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়ন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নীতির বিষয়ে অবস্থান তুলে ধরে বিএনপি। দল এখন এই নীতি প্রণয়নের পক্ষে নয় বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল।

তিনি করেন, এই নীতিমালার উদ্দেশ্য হলো, লাইসেন্সিং পদ্ধতি সহজ করা, প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা এবং গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো; যা অবশ্যই ইতিবাচক একটি বিষয়। তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা গেছে, এতে কিছু গুরুতর সমস্যা রয়েছে; যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা, অস্পষ্টতা এবং বড় মোবাইল ফোন অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরছে– যা ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান (এসএমই) এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না। সরকারের এমন সব পদক্ষেপ নেওয়া উচিত, যা দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অভিযোগ করেন, বড় মোবাইল ফোন কোম্পানিকে সুযোগ করে দিতে টেলিকম নীতিমালা নেওয়া হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে পেঁপের বস্তায় মিল্ল ১৪০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

রাজশাহীতে পেঁপের বস্তায় মিল্ল ১৪০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও মানুষের প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য আফ্রিদির

বিদ্যুৎ চুরির অভিযোগে তদন্তে নেমেছে নেসকো, কর্মকর্তা-স্বজন যোগসাজশের অভিযোগে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ

চোখের জলে অবসরের গ্রহে ঢুকে গেলেন সানিয়া মির্জা

চোখের জলে অবসরের গ্রহে ঢুকে গেলেন সানিয়া মির্জা

বাগানের মাটি খুঁড়তে গিয়ে পেলেন ৯ কোটি টাকার সোনা!

How to handle every TECHNOLOGY challenge with ease using these

সাংগঠনিক শক্তি জানান দিতে চায় বিএনপি

সাংগঠনিক শক্তি জানান দিতে চায় বিএনপি

দৌলতপুরে মাদক-অস্ত্রবিরোধী অভিযান জোরদার, ওসির তৎপরতার প্রশংসা বিএনপি নেতার

পেটে ভাত নাই মেয়ে দিবস দিয়ে কি করবো শ্রমিক আফজাল