• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Headline
একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার

গণহত্যা ও জেনোসাইডের যে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

sonynews / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
গণহত্যা ও জেনোসাইডের যে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক: জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, তবে জেনোসাইড হয়নি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি বিষয়টি পরিস্কার করেন।

পোস্টে তিনি লেখেন, ম্যাসমার্ডার ( Mass murder) মানে গণহত্যা, জেনোসাইড ( Genocide) মানে জাতিগত নির্মূল। জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা ( Mass Murder) হয়েছে- জেনোসাইড ( Genocide) হয়নি।  বিভ্রান্তি ছড়াবেন না।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বরাত দিয়ে বলা হয় জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত বছরের জুলাই-আগস্টে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুলি করে হত্যাসহ সহিংসতায় সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনা গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে না। যুগান্তর

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, গণহত্যার কোনো চার্জ বা অভিযোগ নেই। আন্তর্জাতিকভাবে যে সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে যেসব অপরাধ হয়েছে, সেগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতাবিরোধী অপরাধ! গণহত্যা নয়। বাংলাদেশে যে ধরনের অপরাধ হয়েছে, সেটি ম্যাস কিলিং বা ম্যাসাকার হয়েছে; জেনোসাইড নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category