• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীর পাবলিক টয়লেট সংস্কারের দাবিতে তাগিদ

sonynews / ৩ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন এলাকার গণশৌচাগারগুলোর বেহাল দশা ও অপর্যাপ্ত ব্যবস্থাপনার দ্রুত সংস্কার এবং উন্নয়নের দাবি উঠেছে। নগরীর নাগরিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (০৫ মার্চ) এক আলোচনাসভায় বক্তারা জানান, নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পাবলিক টয়লেট থাকলেও সেগুলোর বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। পরিচ্ছন্নতার অভাব, পর্যাপ্ত পানি ও আলো না থাকা, নাজুক অবকাঠামোসহ নানা কারণে নাগরিকদের, বিশেষ করে নারীদের, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মানবাধিকার অ্যাডভোকেসি প্রোগ্রাম, রাজশাহী-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার জানান, পাবলিক টয়লেটগুলোর সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

যুক্তরাজ্যের এফসিডিও-এর আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বি- স্পেস প্রকল্পের পৃষ্ঠপোষকতাই আলোচনা সভায় উপস্থিত ছিলেন:

মাল্টিপার্ট অ্যাডভোকেসি প্রোগ্রামের সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক ওয়াবলউল হক রানা,
সাবেক সংসদ সদস্য জাহান পান্না,

ভাইস প্রেসিডেন্ট এমএএফ সাইফুল ইসলাম মার্সাল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বিজনেস রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার, সভাটি পরিচালনা করেন প্রড্রমারেবস ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার আরশাদ তানভীর অনিক।

বক্তারা নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেটের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category