বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৬, ২০২৪ ৩:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম এর বিরুদ্ধে ব্যবসায়ীদের নাশকতার মিথ্যা মামলা ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে । এ ব্যাপারে ভুক্তভোগী এক ব্যবসায়ী অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতের বিরুদ্ধে পুলিশের আইজি,রাজশাহী মেট্রোপলিট পুলিশ কমিশনার ও বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আলমগীর কবির নামের ওই ব্যবসায়ী লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েত নিজে এবং তার দেহরক্ষী ও গাড়ি চালক মোবাইল ফোনে তাকে দেখা করতে বলেন। দেখা করার পর অতিরিক্ত কমিশনার হেমায়েত ব্যবসায়ী আলমগীরকে বলেন যে, আপনি ছাত্রদের আন্দোলনে এবং বিএনপি ও জামাতের আন্দোলনে অর্থ দিয়ে সহযোগিতা করেন। আপনি ২০ লাখ টাকা না দিলে আপনাকে নাশকতা মামলার আসামি করা হবে এমনকি ক্রসফায়ারেও দেওয়া হতে পারে। গত ২৫ জুলাই থেকে ৩০ শে জুলাই পর্যন্ত ৫ দিনে ব্যবসায় আলমগীর ৯ লাখ ৪০ হাজার টাকা পুলিশ কর্মকর্তা হেমায়েতের হাতে দিয়েছেন। বাকি ১০ লাখ টাকা দেয়ার আগেই ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর বাকি টাকা দেয়া থেকে তিনি রক্ষা পান। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলামকে জিজ্ঞাসা করে হলে ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন। এদিকে ঘটনার ব্যাপারে রাজশাহী মেট্রোপন্টন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, এ সংক্রান্ত অভিযোগ পুলিশ হেডকোয়ার্টার পেয়েছে। নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্ত কমিশনার হেমায়েতুল ইসলাম ঘুরেফিরে গত পাঁচ বছর যাবত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন দায়িত্বে ছিলেন। ইতিপূর্বে তিনি ডেপুটি পুলিশ কমিশনার এরও দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন একই ইউনিটে থাকার কারণে রাজশাহীতে তিনি বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেসে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। তিনি নগরে আলোচিত সুদ কারবারি ও মাদক ব্যবসায়ী সাবেক এক এমপির রক্ষিতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। সেই রক্ষিতাকে তার অফিস এবং অফিসার্স মেসে যাতায়াত করতে দেখা যায়। ৫ ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের দিন পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের যৌথ সশস্ত্র হামলার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত কমিশনার হেমায়েতুল ইসলাম। পরবর্তীতে তিনি রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে নিজেকে রক্ষা করার অপচেষ্টা চালান।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত