• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬

প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ৮:২৭

রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৫৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েরেছ। গতকাল রোববার রাতে নগরীর রাজপাড়া, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: হাসান আলী হৃদয় (১৯), মো: কাওসার আলী রাজন (২৩), মো: আকাশ আলী (২২),  মো: শাহাদৎ হোসেন খোকন (৩৮), মো: হযরত আলী অপু (২৮) ও মো: আরিফ হোসেন (২৮)। হাসান রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর গুড়িপাড়ার মো: মিজানুর রহমানের ছেলে, কাওসার আলী হড়গ্রাম বিদ্দির পাটালের মো: সাইদুল ইসলামের ছেলে, আকাশ হড়গ্রাম চারখুটার মোড়ে মো: মানিকের ছেলে, শাহাদৎ চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুরেরর মো: শহিদ ফকিরের ছেলে, হযরত আলী একই এলাকার মো: রুবেলের ছেলে ও আরিফ হোসেন রাজপাড়া থানার বহরমপুর মধ্যপাড়ার মৃত রজব আলীর ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল রোববার রাত ৯ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হকের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের দিকনির্দেশনায় এসআই মো: শারিফুর রায়হান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে দুই জন ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাতেই রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে আসামি হাসান আলী হৃদয় ও মো: কাওসার আলী রাজনকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।

অপর অভিযানে এসআই মোহা: আব্দুর রহমান ও তাঁর টিম রাত সোয়া ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় হতে আসামি মো: আকাশকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

এর আগে এসআই মো: মিজানুর রহমান সরকার ও তাঁর টিম রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার রাণীবাজার বাটার মোড় এলাকা হতে আসামি মো: শাহাদৎ হোসেন, মো: হযরত আলী ও মো: আরিফ হোসেনকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এসময় আসামিদের মাদক বহনে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দোয়ের করে  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

বিপুল ভোটে হেরে গেলেন তাহেরী
সোমবার, নভেম্বর ২০, ২০২৩ ৮:২৭
জামায়াত আমিরের জয়
সোমবার, নভেম্বর ২০, ২০২৩ ৮:২৭
মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়
সোমবার, নভেম্বর ২০, ২০২৩ ৮:২৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮