• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline
ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে ৫৮ সহকারী পুলিশ সুপার নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি

রাজশাহীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সনি নিউজ / ৫২ Time View
Update : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর পুঠিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে।  গতকাল রোববার সকালে পুঠিয়া থানার দিঘলকান্দি গ্রাম হতে ৩০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো আশরাফুল ইসলাম (২৫) ও মোছা: মর্জিনা বেগম (৪৫)। আশরাফুল ইসলাম নাটোর জেলাধীন নাটোর সদর থানার ডাঙ্গাপাড়া গ্রামের নুরু মন্ডলের পুত্র এবং মর্জিনা বেগম রাজশাহী জেলার পুঠিয়া থানার দিঘলকান্দি (দক্ষিণপাড়া) গ্রামের মৃত ইয়াদ উল্লাহর কন্যা।

জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) আঃ রহিম ও সঙ্গীয় ফোর্সসহ গত সোমবার সকাল ৬ টায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পুঠিয়া থানার দিঘলকান্দি হতে শিশুতলাগামী কাঁচা রাস্তার ওপর রাজিবের কলা বাগানের পশ্চিম পাশে তিনজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশের ওই দল আভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে আটক করে তার দেহ তল্লাশি করে ২৫ গ্রাম এবং মর্জিনা বেগমের কাছ থেকে ৫ গ্রাম উদ্ধার হয়। আটককৃতদেও বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category