মাহবুব ইসলামঃ রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া মডেল থানার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়ার মৃত খোরশেদ আলমের ছেলে মো: রবিন (৩০), মো: রবিউল ইসলামের ছেলে মো: সজিব (২৩), মো: জামাল উদ্দীননের ছেলে মো: জীবন (১৯), মো: সাইদুল ইসলামের ছেলে মো: সাব্বির (১৯), মো: রবিউল ইসলামের ছেলে মো: অনিক (২৪) ও চন্দ্রিমা থানার শিরোইল হাজরাপুকুর ডাবতলার মৃত ইসকানদারের ছেলে মো: জাহাঙ্গীর হোসেন (৪৫)।
গতকাল ১৬ অক্টোবর
বোয়ালিয়া মডেল থানার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরএমপির প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়, পুলিশ জানায়,
কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এবং হট্টগোল করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল রাত ১১ টায় পাঠানপাড়া এলাকায় অভিযান চালাই। এসময় জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করে। পরে আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি





