• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহীতে বাদাম বিক্রেতা সেজে অস্ত্র পাচার, ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১

সনি নিউজ / ২৪৩ Time View
Update : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ  উপজেলায় বাদাম বিক্রেতা সেজে অভিনব কায়দায় অস্ত্র পাচারকালে ৪টি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলিসহ মিলন (২৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গতকাল (১৮ আগষ্ট) রাত্রী সাড়ে ৯টার সময় বানেশ্বর শিবগঞ্জ বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চারঘাট থানাধীন পশ্চিম ভাটপাড়া ঝাউবনা গ্রামের আতাউর রহমানের ছেলে।
র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, বানেশ্বর বাজার থেকে বাদাম বিক্রেতার ছদ্মবেশে বাদামের ডালিতে করে অস্ত্র পাচার করছে একজন চোরাকারবারি।
উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে চেকপোস্ট বসায়।
এসময় একটি ব্যাটারি চালিত ভ্যানকে সিগন্যাল দিলে যাত্রীবেশে থাকা একজন ব্যাক্তি ঘাড়ে করে বাদামের ডালিসহ কৌশলে পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অস্ত্র পচারকারী মিলন জানায়, তার নিকট অবৈধ অস্ত্র ওয়ান শুটারগান রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় র‍্যাব।

সনি বাংলা ডট কম/ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category